ম্যাচের শুরুতে লিভারপুলকে এগিয়ে নিলেন আলেকসান্দের ইসাক। সুইডিশ তারকা শেষ দিকে জালের দেখা পেলেন আরেকবার। মাঝে গোল করলেন ফ্লোহিয়ান ভিয়েৎসও। ক্লাব ব্রুজকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের পথে ফিরল আন্দোনি ইরাওলার দল।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে প্রথম পর্বের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে লিভারপুল।
বেলজিয়ান ক্লাবটির বিপক্ষে ত্রয়োদশ মিনিটে প্রথম গোলটি করেন ইসাক। ৭৯তম মিনিটে ব্যবধান বাড়ান জার্মান তারকা ভিয়েৎস। এর দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ইসাক।
এই জয়ের আনন্দের মাঝে দুশ্চিন্তাও সঙ্গী হয়েছে লিভারপুল কোচের। প্রথমার্ধে প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াইয়ে হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন বিশ্বকাপজয়ী স্প্যানিশ উইঙ্গার ভিক্তর মুনিয়োস। তার বদলি নামেন ১৮ বছর বয়সি ইংলিশ উইঙ্গার রিও নুগোমোহা।
আসরে প্রথম তিন ম্যাচ জয়ের পর, গত রাউন্ডে ফেনেরবাচের মাঠে হেরেছিল লিভারপুল। পাঁচ ম্যাচে চার জয়ে আরও চার দলের সমান ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।
সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ক্লাব ব্রুজ।
খেলাধুলা · ২৬ নভেম্বর ২০২৬ · অপরাহ্ণ ১২:৩৩ · প্রতিবেদক: সারওয়ার বাবর চৌধুরী
জয়ে ফিরল লিভারপুল
